লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে জনতা। শনিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে কমলনগর থানার এ এস আই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ জনতা হ্যান্ডকাপসহ রাজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিলহান্টের এক আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
