করতোয়া নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

পঞ্চগড়ে করতোয়া নদীর পাড় থেকে বাদশা মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।

রবিবার (২৫ মে) সকালে জেলার বোদা উপজেলার মাড়েয়া কাটাবাড়ি এলাকায় করতোয়া নদীর পাড়ে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। 

বাদশা মিয়া পার্শ্ববর্তী আরাজি শিকারপুর বামনডুবি এলাকার মো. ফারুকের ছেলে। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, এখানে দ্বিতীয় স্ত্রীকে রেখে ঢাকায় প্রথম স্ত্রীর কাছে থাকতেন বাদশা। এ নিয়ে প্রায়ই দ্বিতীয় স্ত্রীর সাথে ঝামেলা হতো তার। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শনিবার ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি এবং পারিবারিক এসব ঝামেলার জের ধরেই মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন তারা।

সকালে গরু চরাতে গিয়ে প্রথমে দুর থেকে লাশটি দেখতে পান মৃত ব্যক্তির মামা লুৎফর রহমান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে লাশটি বাদশার বলে নিশ্চিত হন তারা। 

লুৎফর রহমান আরো জানান, বাদশা ঢাকাতে থাকতেন। সে কখন বাড়িতে এসেছিলো সে বিষয়ে পরিবারের কেউ কিছু বলতে পারছেন না। তার সাথে কারো ব্যক্তিগত কোন শত্রুতার বিষয়ও তার জানা নেই। তবে, পারিবারিক ঝামেলার কারণে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন। 

৬নং মাড়েয়া বাবনহাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনছুর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের পাশে একটি ব্যাগ, এবং সামান্য দুরে মিষ্টি, পাউরুটি সহ বিষের বোতল পড়ে ছিলো। এছাড়া মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখতে পাননি তারা। 

এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানিয়েছেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন তারা। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পোষ্টমর্টেম ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত