শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:২৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক বলেন,  ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। রিট পিটিশন নয়।’

প্রসঙ্গত রবিরার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে এই বিবৃতি পাঠান ইশরাক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত