২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:১৩ এএম

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি মঙ্গলবার (২৭ মে)।

সোমবার (২৬ মে) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি বেঞ্চে না থাকায় আজকে তার শুনানি হয়নি।

পরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আজ শুনানির দিন ঠিক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত