অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না

আপডেট : ২৭ মে ২০২৫, ১২:২১ এএম

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২৫ সালে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ২.৭৮ বিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করেছে। ভবিষ্যদ্বাণীগুলো ইঙ্গিত দেয় যে ২০২৫ সালের শেষ নাগাদ এই সংখ্যা ৩.১৪ বিলিয়ন ছাড়িয়ে যাবে। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে আবার অযথাই বহু ছবি-ভিডিও আসে। যা না চাইতেও ডাউনলোড করে ফেললেই শেষ হয়ে যায় না ডাটা ও ফোনের স্টোরেজ। এখন মেটা নতুন একটি ফিচার যুক্ত করেছে।

আপনি না চাইলে কোনো কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একই সঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডাটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নতুন ফিচার আনছে সংস্থা। এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে যেমন ডাটা বাঁচবে, তেমনি ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ হবে কি না, সেই নিয়ন্ত্রণ থাকবে প্রেরকের হাতে। তিনিই ঠিক করবেন, যা পাঠাচ্ছেন প্রাপক তা আদৌ সেভ করতে পারবেন কি না। জানা যাচ্ছে, শুধু ছবি-ভিডিও নয়, পরে টেক্সটের ক্ষেত্রেও চালু হবে এই ফিচার। শিগগির হয়তো সব ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত