মোহাম্মদপুরে সন্ত্রাসী এক্সেল বাবুসহ গ্রেফতার ৪

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:০৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকায় সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ (৫৬)  আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সেনাবাহিনীর বসিলা ক্যাম্প থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং 'টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো' এবং দুর্ধর্ষ অপরাধী 'কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার'-এর গডফাদার হিসেবে পরিচিত। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত