মহেশপুরে পানিতে ডুবে  দুই বোনের মৃত্যু 

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৫৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই শিশু মারা গেছে। তারা দুইজন একে অপরের চাচাতো বোন।

বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। শিশু দুটি খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আফিয়া ও সাথিয়া সম্পর্কে আপন চাচাতো বোন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত