সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮মে) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কামারখন্দ থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, কিছুক্ষণ আগে ভদ্রঘাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জেনে পরে জানাব।
