শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ২য় জরুরী সভা বুধবার (২৮ মে) বিকাল ৪টায় অত্র কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও হিসাব বিবরণীসহ নতুন সদস্যপদের আবেদন অনুমোদন করা হয়। এছাড়াও বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে উদ্ভুত সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভুঁইয়া, সৈয়দ মো. বখতিয়ার, জিয়াউল ইসলাম ও আতাউর রহমান খান পর্ষদ সভায় যোগদান করেন।
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চোর সন্দেহে যুবককে গণধোলাই
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বেগম খালেদা জিয়া