নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা ৩১ মে

আপডেট : ৩০ মে ২০২৫, ০৬:৫২ এএম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের ১৪-১৬তম গ্রেডে কর্মচারী নিয়োগের লক্ষ্যে গত ২০ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ঢাকা জেলার চারটি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার সময়-সংক্রান্ত তথ্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের পাঠানো এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের অবহিত করা হয়েছে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে; নমুনা সংগ্রহ সহকারী পদের পরীক্ষা হবে ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে এবং ব্যক্তিগত সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর ও টেলিফোন অপারেটর/অভ্যর্থনাকারী পদের পরীক্ষা হবে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পাঠানো এসএমএসের উড়হিষড়ধফ খরহশ-এ টংবৎ ওউ এবং চধংংড়িৎফ ব্যবহারের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত