আগের দিনের খেলাও ভেসে গিয়েছিল ঢাকার প্রবল বৃষ্টিতে। আজও খেলার অনুপোযুক্ত মাঠ হতে দেয়নি ম্যাচ। অগত্যা ড্র-তেই নিষ্পত্তি হয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় চার দিনের ম্যাচ। চট্টগ্রামে প্রথম ম্যাচেরও একই পরিণতি হয়েছিল। তাই দুই দেশের মধ্যকার সিরিজটিও হয়েছে ড্র।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে নিজেরা ৩৭১ রান করার পর দ্বিতীয় দিন শেষে ১৫২ রান তুলতে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুই দিন পণ্ড হওয়ার পর ওই অবস্খায় শেষ হয় ম্যাচ।
প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন ইফতেখার হোসেন ইফতি। আর দুই ম্যাচ জুড়ে নৈপুণ্য দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন রাকিবুল হাসান।
বিসিবিতে এলেন বুলবুল; শুরু হয়েছে সভা
দেশের মানুষের কাছে ক্রিকেটের আকর্ষণ হারিয়ে যাচ্ছে: তামিম