পটুয়াখালীর দুমকিতে দু’দিনের অবিরাম বর্ষণ ও উপচেপড়া জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানিবন্ধি হয়ে পড়েছে নিমাঞ্চলের কয়েক শ’ পরিবারের মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শ’ শ’ পুকুর, জলাশয়ের মাছের ঘের।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব আর গত বুধ ও বৃহস্পতিবারে দু’দিনের টানা বর্ষণ ও পায়রা নদীর জোয়ারের পানিতে উপজেলার লেবুখালী, পাঙ্গাশিয়া, মুরাদিয়া ও আংগারিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। লেবুখালী ফেরীঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেরিবাঁধের ২-৩টি পয়েন্ট ভেঙ্গে পায়রা নদীর জোয়ারের পানিতে দক্ষিণ পাঙ্গাশিয়ার রাজগঞ্জ, চান্দখালী, বাঁশবুনিয়া, আঙ্গারিয়ার বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এসব এলাকার পুকুর, ডোবা ও জলাশয়ের মাছের ঘের তলিয়ে লাখ লাখ টাকার মাছ ভেসে যাচ্ছে। বাহেরচর এলাকায় ভেরিবাঁধের বাইরে শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে আছেন। এসব পানিবন্ধি হতদরিদ্র পরিবারগুলোর বেশীর ভাগই রান্নার অভাবে অভুক্ত কাটাচ্ছেন। দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মিউনিখে ফাইনাল হলেও প্যারিসে থাকছে বাড়তি নিরাপত্তা
বাংলাদেশ ইউনিভার্সিটির লিগ্যাল ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘লিগ্যাল লিজেন্ড’ 