গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘অতি সন্নিকটে’: ট্রাম্প  

আপডেট : ৩১ মে ২০২৫, ০১:৩০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আজ বা সর্বোচ্চ আগামীকালের মধ্যে এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে।  

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, “এ ব্যাপারে আমাদের একটি সুযোগ তৈরি হয়েছে।”  

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া অনুমোদন করেছে, যা হামাসের বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তবে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা এখনও এই প্রস্তাব মূল্যায়ন করছে। আগে প্রকাশিত খবরে দেখা গেছে, হামাস আজ এক বিবৃতিতে বলেছে যে তারা গাজায় অবস্থানরত অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ও দলগুলোর সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করছে।  

এদিকে, গতকাল হামাসের একজন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত এই প্রস্তাব বর্তমান ফর্মেটে গাজায় “হত্যা ও দুর্ভিক্ষের ধারা অব্যাহত রাখবে” মাত্র।  

গাজায় চলমান সংঘাত ও মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভাব্য উত্তরণ হিসেবে দেখা হচ্ছে। তবে, হামাসের আপত্তি ও আলোচনার ধারা নির্ধারণে সময় লাগতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত