চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার (৩১ মে) সকালে আনোয়ারা উপজেলায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
এটা সত্যিকারের ফাইনাল: লাউতারো মার্তিনেজ