দারুসসালামে ২ যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:৫৩ পিএম

রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫।

আজ শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত