দুর্যোগ মোকাবিলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ নির্দেশনা

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:১৬ পিএম

দেশজুড়ে চলমান ঝড়বৃষ্টির মধ্যেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে কর্মীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রবল ঝড়- বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার পর্যন্ত মোট ৪০টি পবিসের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যেখানে মোট ৮৩ লাখ ৮১ হাজার ৭৮ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এর মধ্যে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ৮২ লাখ ২৯ হাজার ৭৭৮ জন বিদ্যুৎবিহীন গ্রাহককে বিদ্যুতের আওতায় এনে পুনরুদ্ধার করা গিয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, কিছু কিছু এলাকায় দুর্যোগ মোকাবেলা খুবই দুরূহ ও পরিবেশগত কারণে বাকি ১ লাখ ৫১ হাজার ৩০০ গ্রাহককে এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় আনা যায়নি। যা আজকের মধ্যে পুনরুদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, এই লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যু সমিতির পদক্ষেপ/ নির্দেশনা নিম্নরূপ:
১। নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান করত: কর্তৃপক্ষের সময় সময় নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা;
২। জরুরি রক্ষণাবেক্ষণ, সরবরাহ সচল রাখা;
৩। মোবাইল সার্বক্ষনিক চালু রাখতে পাওয়ার ব্যাংক সাথে রাখা;
৪। জরুরি চিকিৎসা সামগ্রী রাখা;
৫। মোবাইল টাওয়ারে অতিদ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

যেকোন পরিস্থিতি মোকাবেলাসহ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন চালু রাখা ও গ্রাহকসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম সচল রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

বাপবিবো আরও জানিয়েছে, পবিসের সব কর্মকর্তা-কর্মচারীর সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। যারা বর্তমানে কর্মস্থলের বাইরে আছেন, তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সহযোগিতা করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

এই দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি জনসেবায় অবদান রাখছেন, যা বাপবিবো এবং জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাপবিবো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেকোনো দুর্যোগ মোকাবিলা ও গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত