সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া উপলক্ষ্যে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।রবিবার (১ জুন) খাদ্য উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মচারীরা।
সকাল ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘ফ্যাসিবাদের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আজকের বিক্ষোভ প্রসঙ্গে সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা স্মারকলিপি দেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়েছি। তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবো। আমরা সরকারের কাছ থেকে ঈদের আগেই আগে ভালো খবর চাই। নাহলে ঈদের পরে আরও অন্যান্য দাবি যুক্ত করে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।'
এর আগে গত বৃহস্পতিবার রবি ও সোমবার পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ
সিলেট রেঞ্জে চালু হলো অনলাইন জিডি