বগুড়ায় শহীদ জিয়া ও কোকোর মাগফেরাত কামনায় কোরান খতম

আপডেট : ০১ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম

বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে শতাধিক হাফেজের নিয়ে কোরান খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শহীদ জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা এ কর্মসূচি পালন হয়।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখাতে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরে এদেশের মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছিল। দেশে বহুদলীয় রাজনীতি শুরু করেছিলেন শহীদ জিয়া।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ্ মো. মেহেদী হাসান হিমু। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাড. আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা মাসুদ রানা মাসুদ, সৈয়দ আব্দুল গফুর দারা, রুমা, ফজলুল হক উজ্জ্বল, রুনু, হাসুনুজ্জামান পলাশ, সেলিম রেজা শানু প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন জেলা ওলামা দলের সভাপতি হাফেজ জাকারিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত