পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ʻব্যাংক আলফালাহ লিমিটেড’- এর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের লক্ষ্যে ব্যাংকটির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। তৃতীয় বারের মতো বিদেশি কোন ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণে এটি ব্যাংক এশিয়ার আরেকটি মাইলফলক। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ এবং ব্যাংক আলফালাহ লিমিটেড-এর গ্রুপ হেড- সিআইবি এন্ড আইবি, ফারুক আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ২৮ মে ২০২৫ তারিখে রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই অধিগ্রহণ দেশের ব্যাংকিং খাতের রূপান্তর প্রক্রিয়ার একটি অন্যতম উদাহরণ, যা আর্থিক খাতের ক্রমবর্ধমান গতিশীলতাকে প্রতিফলিত করে। এটি দেশের অর্থনীতির স্থিতিস্থাপকতা এবং ক্রমবর্ধমান স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করে এবং একই সাথে ব্যাংক এশিয়ার শক্তিশালী আর্থিক অবস্থান এবং দেশের অগ্রগতিতে অবদান রাখার ক্ষেত্রে কৌশলগত অবস্থান নির্দেশ করে।
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের গ্রেপ্তার না হলে সারাদেশে আন্দোলন