মেঘনায় ট্রলার ডুবি

নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৩

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৫৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) বিকালে পুলিশ সদস্য নায়েক মোহাম্মদ সাইফুল ইসলামের লাশ মেঘনার তীর থেকে উদ্ধার হয়। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় তিনজনের লাশ উদ্ধার হয়। শনিবার বিকালে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

জানা যায়, সোমবার বিকালে হাতিয়ার চান্দনি ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে মেঘনা নদীরপাড়ে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিহত ব্যক্তিকে নোয়াখালী জেলা পুলিশ লাইন এ কর্মরত নায়েক মোহাম্মদ সাইফুল ইসলামের বলে শনাক্ত করে। সাইফুল ইসলামের লক্ষ্মীপুর জেলায়।

এর আগে ঘটনার শনিবার দিন এক ডাকবিভাগ কর্মীর লাশ ঘটনাস্থল থেকে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করে। এছাড়া রবিবার ট্রলার থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা আক্তারের মরদেহ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক ট্রলার ডুবিতে নিহত সাইফুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখনো দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে।

শনিবার (৩১ মে) হাতিয়ার ভাষাণচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশ্যে দুপুর দুইটায় একটি ট্রলার যাত্রা শুরু করে। করিম বাজার ঘাট থেকে এক কিলোমিটার দূরে বিকেল পৌনে ৪ টার দিকে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে ট্রলারটি ডুবে যায়। এঘটনায় এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত