বিয়ের তিন মাসের মাথায় নিজঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ 

আপডেট : ০৩ জুন ২০২৫, ০১:১১ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক দম্পতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী কাজ করতেন।

স্থানীয়রা বলেন, তিন মাস আগে প্রেমের সম্পর্ক করে রাসেল-জুঁই আতুন বিয়ে করে। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোন রকম ঝামেলা ছিল না। প্রতিদিনের ন্যায় সোমবার (২ জুন) রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের ধর্ণা সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, নিহত দম্পতির কোনো সন্তান নাই। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্নহত্যার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের এই আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত