ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জকোভিচের ‘সেঞ্চুরি’

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৩:৪১ পিএম

টেনিস ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনে ১০০ জয়ের মাইফলক স্পর্শ করেছেন নোভাক জকোভিচ।  গতকাল সোমবার তিনি প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন। ক্লে কোর্ডে এটা তার শততম জয়।

এর আগে একজনই এমন ইতিহাস গড়তে পেরেছিলেন। তিনি রাফায়েল নাদাল। কোর্টে ১১২টি ম্যাচ জিতেছেন এই স্প্যানিশ কিংবদন্তি। এবার রেকর্ডে তার সঙ্গে হয়ে জকোভিচ বলেছেন, ‘এই সংখ্যা অবশ্যই দুর্দান্ত। তবে ১০১তম জয়টি পেলে আরও ভালো হবে। এখনই এই টুর্নামেন্টে আমার পথচলা শেষ হচ্ছে না। খুব ভালো অনুভব করছি এবং মনে হচ্ছে, এখানে আরও ইতিহাস গড়তে পারি। আশা করি, দিন দুয়েকের মধ্যে আরেকটি জয় এখানে পাব।’

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে ৩৮ বছর বয়সী জকোভিচের প্রতিপক্ষ হতে যাচ্ছেন আলেক্সান্দার স্ফেরেফ। কখনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা এই জার্মান তারকা গত ৮ বছরে সপ্তমবার ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন। উল্লেখ্য, গত বছর এই ফ্রান্সেই অলিম্পিকের সোনা জিতেছিলেন জকোভিচ। তবে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত