টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান, বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ, ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন, মৃত ইউসুফ জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছালে একটি হাইচ গাড়ি তাদের পথরোধ করে ডাকাতি সংঘটিত করে। এসময় তাদের কাছে থাকা টাকা ও ৫টি মোবাইল নিয়ে নেয় তারা। পরে পাশে থাকা হাইওয়ে পুলিশের টহল টিম দেখে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতি কাজে ব্যবহৃত হাইচ গড়িটি রেখে পালিয়ে যায়। ফাঁকা গুলি করার সময় হাইওয়ে পুলিশের রেকারের হেলপার তুহিন গুলিবিদ্ধ হয়। এরপর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন মামলা দায়ের করে মির্জাপুর থানায়।
পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানার চৌকস টিম গতকাল রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ৪ জন ও মিরপুর থেকে ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এছাড়া লুণ্ঠিত ৩টি মোবাইল,নগদ ১৩,৫০০ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, চাপাতী, চাকু, লাঠি জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা প্রমুখ।
ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে: জামায়াত আমির
ঈদে অপূর্ব-ফারিনের ‘প্রিয় প্রজাপতি’