বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম।

মঙ্গলবার (৩ জুন) বেবিচক সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ আরও সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতসমূহে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও, বিমান চলাচল খাত ও বিমানবন্দর সম্পর্কিত দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিন বেবিচক সদর দপ্তরের গ্রাউন্ড ফ্লোরে যোহরের নামাজ আদায়ের মাধ্যমে নবনির্মিত নামাজের স্থান উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। যোহরের নামাজ আদায়ের মাধ্যমে উক্ত নামাজের স্থান উদ্বোধন করেন তিনি। এসময় নামাজ আদায় করেন বেবিচক সদস্যগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কমচারীরা।

মূলত বেবিচক এর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সুন্দরভাবে নামাজ আদায় করার জন্য এই মসজিদটি নির্মাণ ও উদ্বোধন করা হয়। নামাজ আদায় পরবর্তী উক্ত নামাজের স্থানে সকলের সুখ সমৃদ্ধি কামনা এবং সিভিল এভিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এক দোয়ার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত