ফাইনালে রান তাড়া করবে পাঞ্জাব, ব্যাটিংয়ে কোহলিরা

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম

আইপিএলের ১৮তম আসরে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়নকে। তার জন্যে অপেক্ষা আর মাত্র ঘন্টা তিনেকের। আহমেদাবাদের ফাইনাল ম্যাচে টস জিতেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার।

একই স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানসের দেয়া দুশো পেরোনো লক্ষ্য তাড়া করে জিতেছিল পাঞ্জাব। ওই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন শ্রেয়াস। সেই ধারাবাহিকতায় রান তাড়া করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক। 

প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ধসিয়ে দিয়ে ম্যাচ জিতেছিলেন বিরাট কোহলিরা। ভারতীয় এ মহাতারকার ১৮ বছরের অপেক্ষা ফুরানোর মঞ্চ নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির মতো এবার আইপিএল শিরোপাটিও তিনি জিতে নেন কি না- দেখার অপেক্ষা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ:

ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াংক আগারওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড।

পাঞ্জাব কিংস একাদশ:

প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস, নেহাল ওয়াধেরা, শশাংক সিং, মারকাস স্টয়নিস, বিজয়কুমার, বৈশাক, আজমতউল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, আর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত