প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:২১ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল শুক্রবার পাঠানো এক বার্তায় তিনি ভারতের জনগণের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান।

শুভেচনা বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ‘এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করে।’

তিনি আরও বলেন, ‘পবিত্র এই উৎসব আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।’

বার্তায় ভারতের প্রধানমন্ত্রী ড. ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গলও কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত