আকাশে মেঘ, তবে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস নেই আজ

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:০৭ এএম

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানী ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। শেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত