প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুর জেলার সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের হতদরিদ্র চারটি ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ জুন) সকালে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ মাঠ ও চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিএফএফএ’র নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি এফডিএর প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মণ্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আশরাফুল আলম সাগর, সংস্থাটির ডেপুটি ম্যানেজার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র আয়োজনে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, অম্বিকাপুর ও চরমাধবদিয়া ইউনিয়নের হতদরিদ্র দুই হাজার পরিবারের প্রত্যেকের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।
শতভাগ বর্জ্য অপসারণের দাবি, অথচ রাস্তায় আবর্জনার ভাগাড়!
আমি সারাদেশেই নির্বাচন করব: জামায়াত আমির