৩ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:০১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মূলহোতা সুকচাঁদ বিশ্বাস (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুকচাঁদ বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে ২-৩ জন লোক চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে পৌঁছানো মাত্র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালানের চেষ্টাকালে কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামির বসত বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, সুকচাঁদ স্বীকার করেছে যে, সে সহ পলাতক আসামিরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সে একজন মোটর সাইকেল মেকানিক।  দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছে। বুধবার অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত