চৌমুহনীতে যানজট নিরসনে যৌথবাহিনীর অভিযান

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:১০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের বাণিজ্যিক শহর চৌমুহনীতে যানজট নিরসনে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেনাবাহিনী, বেগমগঞ্জ মডেল থানা ও পৌরসভা এ যৌথ অভিযান চালায়। এ সময় প্রধান সড়কের ওপর বসে ব্যবসা করা ভ্রাম্যমাণ দোকানিদের উঠিয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। তিনি চৌমুহনী বাজারের প্রধান সড়কে ঈদ ফেরৎ যাত্রীদের যানজট নিরসনে ব্যবসায়ীদের সচেতনতা ও সহযোগিতা চান। এ ছাড়া কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত