বাগাতিপাড়ায় মব সৃষ্টির অভিযোগে আটক ৪

আপডেট : ১১ জুন ২০২৫, ০৮:৪০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় মব সৃষ্টি করে নাশকতার অভিযোগে ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় এবং পরে বাগাতিপাড়া থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

আটকরা হলেন, উপজেলার বাজিতপুর এলাকার অনিক হাসান (২৫), আরিফুল ইসলাম (২৩), রহিমানপুর এলাকার রাফি উদ্দিন (২০) এবং  মিজানুর রহমান (৪৫)।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর ও রহিমাপুর গ্রামের মধ্যে অগ্নিসংযোগ, লুটপাট ও সংঘর্ষের তথ্য পায় সেনাবাহিনী। সেই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। 
বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রিয়াজুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত