ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। লন্ডনের পথে উড্ডয়ন করতে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিমানবন্দর ছাড়ার পরপরই ভেঙে পড়ে। খবর: নিউজ ১৮, এনডিটিভি।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্লাইটটিতে যাত্রীসহ ২৪২ জন আরোহী ছিলেন। উড্ডয়নের মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভূপাতিত হয় বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর মেঘনীনগরের কাছাকাছি ধরপুর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা আশপাশে আতঙ্কের সৃষ্টি করে।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিতে জরুরি সেবা সংস্থাগুলোকেও তৎপর করা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি প্রশাসন। যাত্রীদের অবস্থা জানার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগগুলো ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
মে মাসে সড়কে নিহত ৬১৪, আহত ছাড়িয়েছে হাজার
ইসরায়েল-ইরান যুদ্ধের আশঙ্কা