মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের পূর্ব বাঁচামরা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ গত ২৪ ঘণ্টায় চেষ্টা করেও তাঁদের কোন সন্ধান পায়নি।
বুধবার(১১ জুন )বিকেলে দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকার চুয়াডাঙ্গা যমুনা নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, বাঁচামারা পূর্ব পাড়া গ্রামের আব্দুল বয়াতির মেয়ে অন্তঃসত্ত্বা মোছা. বর্ষা খাতুন (২০) এবং একই এলাকার রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুন (৯)।
জানা যায়, বুধবার বিকেলে বাঁচামারা এলাকার যমুনা নদীর ঘাটে ৪-৫ প্রতিবেশী এক সঙ্গে গোসলে নামেন। নদীতে প্রচণ্ড স্রোতে তারা সকলেই ভেসে যাওয়া শুরু করে। এ সময় আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে ৩ জন সাঁতরে নদীর পারে উঠতে পারলেও বর্ষা ও লামিয়া ডুবে যায়।
পরে ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টা করেও ডুবে যাওয়া দুইজনের কোন সন্ধান পায়নি ডুবুরি দল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন রাত সোয়া ১০টার দিকে বলেন, আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে গোসলের সময় প্রচণ্ড স্রোতের কারনে বর্ষা ও লামিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়েছে ।
ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
১৩৩ যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা