গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বৃহস্পতিবার (১২ জুন) পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি.জে.(অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি তুলা উন্নয়ন গবেষণা কেন্দ্রও পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ‘আকাশমণি ও ইউকেলিপটাস গাছগুলো আস্তে আস্তে আমরা কেটে ফেলব। খালি স্থান রিপ্লেস করব ফলের গাছ ও ওষুধি গাছ দিয়ে । এখন থেকে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারাও পাওয়া যাবে না।’
পরে তিনি তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা কেন্দ্রে গিয়ে, অর্থকরী ফসল তুলা চাষে কৃষকদের আগ্রহী করার বিষয়ে উদ্যোগ নেবার আহ্বান জানান।
এর আগে সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও বিশিয়া কুড়িবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ ও শ্রীপুর উপজেলা জেষ্ঠ্য কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা প্রমুখ।
