ইসরায়েল ‘করুণ পরিণতির’ মুখোমুখি হবে: খামেনি

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:২১ পিএম

ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনি বলেছেন- এই হামলা ইসরায়েলের "বর্বর স্বভাবের প্রমাণ"।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেই নিজের জন্য একটি করুণ পরিণতির পথ তৈরি করেছে, যার ফলাফল তারা নিশ্চিতভাবেই ভোগ করবে।

এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বিশ্বের বিভিন্ন দেশকে ইসরায়েলের হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে।

এর আগে ইরানের অন্তত আটটি লক্ষ্যবস্তুতে আজ শুক্রবার ভোরে পাঁচ দফায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান জানিয়েছে, এই হামলায় দেশটির ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন। নিহত হয়েছেন ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত দুই শীর্ষ বিজ্ঞানীও।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সরাসরি প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে ইসরায়েলের দিকে। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফও এই তথ্য নিশ্চিত করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত