বাসায় ফিরেছেন জাহিদ হাসান

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:০০ পিএম

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে। শনিবার জাহিদ হাসান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত ১২ জুন রাতে বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।

গত ৯ জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা।

এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত