ইরানে আটকে পড়া তারেমি ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:০১ পিএম

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেননি ইরানের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি। সদ্য ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে নাম লেখানো এই স্ট্রাইকার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও, দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে আকাশপথে তার যাত্রা আটকে গেছে।

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে ইরানের আকাশসীমা এখনো বন্ধ। ফলে দেশের বাইরে যাওয়ার অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে নিজ দেশেই অবস্থান করছেন তারেমি। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এ পরিস্থিতি মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে। ক্লাবটি চেষ্টা করছে যেন যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যুক্ত হতে পারেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই পরিস্থিতিতে তারেমির ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কোচ ক্রিস্টিয়ান চিভুর অধীনে চলতি সপ্তাহেই তার যুক্ত হওয়ার কথা ছিল ইন্টার শিবিরে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা কেবল ফুটবল নয়, আন্তর্জাতিক বহু কর্মকাণ্ডের ওপরই ফেলছে সরাসরি প্রভাব।

তবে এখনই হতাশ হতে নারাজ ইন্টার সমর্থকরা। তারা আশায় বুক বেঁধে আছে—শিগগিরই সংকটের মেঘ কেটে যাবে, আর দলে ফিরবেন তাদের নতুন ভরসা তারেমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত