বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা অনুযায়ী শহরগুলোর তালিকায় গতকাল শনিবার ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। আজ রবিবার সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১৪৪, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের এই তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার শহর মেডান, যেখানে একিউআই স্কোর ছিল ১৫৩। তৃতীয় স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা (১২৮), চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে মিসরের কায়রো ও পাকিস্তানের লাহোর—উভয়ের স্কোরই ১২৪।
প্রতিদিন শহরের বায়ুর মান বিশ্লেষণ করে একিউআই নামের এই সূচকটি প্রকাশ করা হয়। এতে জানা যায়, বাতাসে দূষণের পরিমাণ কতটা এবং সেই অনুযায়ী জনস্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সাধারণভাবে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর যদি ১৫১ থেকে ২০০ হয়, তখন তা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে দেখা হয় এবং ৩০১ ছাড়িয়ে গেলে একে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা স্থানীয়দের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
আজ থেকে স্বর্ণবাজারে নতুন দর, জেনে নিন সব ক্যারেটের দাম