১৮ জুনের কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি বিএনপির

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির তুরাগ থানা শাখার সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজিত স্থানের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে সানবিমস স্কুলের খেলার মাঠে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে মোস্তফা জামান সেখানে পৌঁছান এবং দলের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে স্থানটি ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও তুরাগ থানা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুন তুরাগ থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও অংশগ্রহণের বিষয়টি আলোচনায় আসে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তর) এ.বি.এম. এ রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিনসহ তুরাগ থানা বিএনপির সর্বস্তরের নেতারা।

অনুষ্ঠানটি সফল করতে এবং সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে সবার প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত