বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন- বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিক।
বগুড়া সদরথানা ও উপশহর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি.আর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাহমুদুন্নবী নিশানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে যায়। এসময় নিশান খালি গায়ে ছিল। সে পোশাক পড়ার ছলে পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও মানিকুজ্জামানকে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যদের এসময় স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, বর্তমানে আহত দুজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আসামি নিশানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু