জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:১০ পিএম

দেশে করোনার ঊর্ধ্বমুখি সংক্রমণ ঠেকাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (১৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিসে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার অফিস কক্ষে প্রবেশের আগে অবশ্যই মাস্ক পড়তে হবে। দাপ্তরিক সভা জুম অ্যাপে আয়োজন করতে হবে। দফতরের বাইরে তিন জনের বেশি একত্রে অবস্থান করা যাবে না।

এ ছাড়া করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সার্ভিসেস দফতর বা আইইডিসিআর হটলাইনে ০১৪০১-১৯৬২৯৩ পরামর্শ নিয়ে কোভিড টেস্ট করে বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। অফিসে আসা সেবা গ্রহীতাদের মাস্ক পড়ে নির্দিষ্ট দূরত্বে লাইনে থেকে সেবা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত