জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৫ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। এই আবেদন প্রক্রিয়া আগামী ২৫ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা পূর্বের কোনো পর্যায়ে ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন—এমন শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

এ ছাড়া প্রথম বা দ্বিতীয় রিলিজ স্লিপের আগে কোনো পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে চাইলে আগামী ২০ আগস্টের মধ্যে আগের ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন

রিলিজ স্লিপে আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login → Honours Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করে পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজের বিষয় পছন্দক্রম নির্ধারণ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হওয়ার পর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট অথবা সংরক্ষণ করতে হবে। তবে রিলিজ স্লিপের আবেদন ফরম কোনো কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রিলিজ স্লিপের আবেদনের জন্য কোনো ফি প্রদান করতে হবে না। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত