মতলব উত্তর শ্রমিক দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ জুন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়।

এতে মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি পদে মো. আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মো. হযরত আলী, সাধারণ সম্পাদক মো. নাছির মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোকন বেপারী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. সুজন প্রধান। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত