খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ছাত্র-জনতা তাকে খুলনা ইউনাইটেড ক্লাবের ভেতর থেকে পিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। 

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয় খুলনা ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। বিষয়টি টের পেয়ে ছাত্র-জনতা ইউনাইটেড ক্লাবের সামনে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষে বাইরে বের হলে তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। সৌমিক ভৌমিক জয়কে খুলনা থানায় দায়ের হওয়া একটি ভাঙচুর এবং নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার দুপুরে নগরীর ফুলবাড়ীগেটে ক্ষুব্ধ জনতা খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত