আতলেতিকোর বিপক্ষে প্রতিশোধ নিতে পারবে কি পিএসজি

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম

মিশের ক্লাব আল আহলির বিপক্ষে মেসিদের ইন্টার মায়ামির ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এবার ক্লাব বিশ্বকাপে (বাংলাদেশ সময়) আজ রাতে প্রথম ইউরোপিয়ান ম্যাচের আবহ পেতে যাচ্ছেন ফুটবল প্রেমীরা।

'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসিজ ও স্পেনর ক্লাব আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১ টায়।

এই গ্রুপে থাকা বাকি দুই দল হলো ব্রাজিলের বোটাফোগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটেল সান্ডার্স এফসি। ক্লাব বিশ্বকাপে 'বি' গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডের জন্য ফেভারিট পিএসজি ও আতলেতিকো মাদ্রিদ। পিএসজির জন্য এ ম্যাচটি প্রতিশোধ নেয়ার মঞ্চও।

২০২৪-২৫ মৌসুমে পিএসজি জিতেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে লিগ পর্বে আতলেতিকোর বিপক্ষে হেরেছিল প্যারিসের ক্লাবটি। ২০২৪'র নভেম্বরে হওয়া সেই ম্যাচে আতলেতিক ২-১ গোলে হারিয়েছিল পিএসজিকে।

আতলেতিকো বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পিএসজির কোচ লুইস এনরিকে বলেন, 'আমরা প্রতিযোগিতাটি শুরু করছি এমন এক ইউরোপিয়ান দলের বিপক্ষে যাদের ভালো করে চিনি। তাদের সঙ্গে আমরা (সবশেষ) চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে খেলেছি। ম্যাচটি কঠিন হবে। এটি নতুন প্রতিযোগিতা, আমরা ম্যাচ জিততে চাই এবং ফাইনালের দিকে এগুতে চাই।'

পিএসজির কোচ জানিয়েছেন, মৌসুমে চার শিরোপা জিতে দলের খেলোয়াড়রা ফুরফুরে মেজাজে আছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত