দিনাজপুরের পার্বতীপুরে রেল জংশনে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে মো. সাগর (১৮) নামে তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রামসাগর এক্সপ্রেস (৫৯ আপ) পার্বতীপুর স্টেশনে ৩নং প্ল্যাটফর্মে প্রবেশকালে পানির পাইপলাইনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে।
সাগর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর এলাকার হাসানুর রহমানের ছেলে।
এ ব্যাপারে পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, সাগর গাইবান্ধা থেকে চিরিরবন্দর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যা রহস্য ১৮ ঘণ্টায় উদঘাটন