কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামে এক ব‌্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘ‌টে। তিনি রাজারহাট বাজা‌রের স্বপ্ন সুপার শপের ডিলার ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়,  নাজমুল হো‌সেন দুপু‌রে বা‌ড়ির পা‌শের জ‌মি‌তে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে যান। এ সময় পা‌ম্পের বৈদ‌্যু‌তিক লাইনে স্পৃষ্ট হন তি‌নি। প‌রে তাকে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। তি‌নি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়‌টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত