করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৮৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবসহ এ বছর করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৫ জন।
