আজ সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:৪৮ এএম

আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ঢাকা ও আশপাশের আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে সকাল ৫টা ১০ মিনিটে।

এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগের জন্য আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী—

ঢাকা বিভাগ: আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অধিকাংশ এলাকায়। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২°সে এবং সর্বনিম্ন ২৮.০°সে।

  • রাজশাহী: রাজশাহীতেও একই রকম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯°সে, সর্বনিম্ন ২৬.৫°সে।
  • রংপুর: অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০°সে, সর্বনিম্ন ২৮.০°সে।
  • ময়মনসিংহ: সামান্য মেঘলা আকাশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪°সে, সর্বনিম্ন ২৭.২°সে।
  • সিলেট: অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০°সে, সর্বনিম্ন ২৫.৫°সে।
  • চট্টগ্রাম: ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭°সে, সর্বনিম্ন ২৬.৭°সে।
  • খুলনা: সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০°সে, সর্বনিম্ন ২৭.৩°সে।
  • বরিশাল: সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪°সে, সর্বনিম্ন ২৬.৬°সে।
  •  

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত