ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ও খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল আলী শাদেমানিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড তাদের পূর্বসূরী গোলাম আলী রশিদকে হত্যার কয়েক দিনের মধ্যেই ঘটল। খবর দ্য জেরুজালেম পোস্ট।
মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান শাদমানিকে লক্ষ্য করে সফলভাবে অভিযান চালিয়েছে। ইসরায়েলের মতে, শাদমানি ছিলেন ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক কমান্ডার এবং আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী।
তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবার ইসরাইলের হামলায় খাতাম আল-আম্বিয়ার সাবেক প্রধান গোলাম আলী রশিদ নিহত হওয়ার পরই শাদমানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
ইসরাইল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হয়েছে। অন্যদিকে ইরান বলছে, ইসরায়েলি হামলায় তাদের অন্তত ২২৪ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
ইরানের নতুন আত্মঘাতী ড্রোন প্রকাশ্যে
সুন্দরবন লাগোয়া লোকালয় থেকে ২ দস্যু গ্রেপ্তার